মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

৪ জানুয়ারি কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দ্বাদশ সংসদ নির্বাচনের অগ্রগতি তুলে ধরতে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস বা মিশনের প্রধান ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ৪ জানুয়ারি বিকাল ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হল রুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

 

এ বিষয়ে সোমবার (২৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইসির জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে।

 

চিঠিতে সংশ্লিষ্ট কূটনীতিকদের আমন্ত্রণ জানানোসহ তাদের উপস্থিতি নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র সচিবকে অনুরোধ করেছে ইসি।

 

এ বিষয়ে শরিফুল আলম গণমাধ্যমকে বলেন, বৈঠকে অবাধ ও সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসি কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে বিদেশি মিশনের প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান ও বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে অবহিত করা হবে।

 

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের আড়াইশ বিদেশি ও ২০ হাজার স্থানীয় পর্যবেক্ষকের আবেদন জমা পড়েছে। নীতিমালা মেনে অনুমোদিত পর্যবেক্ষকরা ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন। বিদেশিদের আবেদনগুলো পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তি সাপেক্ষে অনুমোদন দেবে নির্বাচন কমিশন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ