মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

দুর্নীতিবাজদের অর্থ-সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রতিশ্রুতি শেখ হাসিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারলে দুর্নীতিবাজদের বিচারব্যবস্থার মাধ্যমে শাস্তি এবং তাদের অবৈধ অর্থ-সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।


বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণার সময় তিনি এ প্রতিশ্রতি দেন।


অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, রাষ্ট্র ও সমাজের সকল স্তরে ঘুষ-দুর্নীতি উচ্ছেদ, অনুপার্জিত আয় রোধ, ঋণ-কর-বিল খেলাপি ও দুর্নীতিবাজদের বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি প্রদান এবং তাদের অবৈধ অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

আমদানি ও রপ্তানি বাণিজ্যে ভারসাম্য রক্ষা করা হবে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে বৈদেশিক মুদ্রা সরবরাহে অনিশ্চয়তা লাঘব হবে। খেলাপি ঋণ আদায়ে কঠোর আইন প্রয়োগ এবং এ ক্ষেত্রে ব্যাংক যাতে বিধি নির্ধারিত সঞ্চিতি রাখে, তা নিশ্চিত করা হবে। আওয়ামী লীগ অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতের গুরুত্ব অব্যাহত রাখবে। যুক্তিসংগত ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের যৌথ বিনিয়োগের সুযোগ ব্যবহার করবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ