মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪

নির্বাচনের দিন হরতাল ডাকলো বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলনের পক্ষে, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।


বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকাল ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 

এ ছাড়া আগামীকাল শুক্রবার সারাদেশে গণসংযোগ এবং মিছিল করা হবে।


গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে চার দফা হরতাল এবং ১৩ দফায় অবরোধ পালন করেছে বিএনপি। এছাড়া, ২০ ডিসেম্বর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত নেতাকর্মীদের আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকার, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার এবং  সরকারকে সব ধরনের কর, খাজনা, পানি, গ্যাস-বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানান তিনি। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ