মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য ও প্রিয় প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় মন্ত্রী এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, আসসালামালাইকুম, আমি আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের দু’দিন আগে আমি আহ্বান করছি সারা বাংলাদেশের মানুষকে। নির্বাচনে আপনারা যোগ্য এবং আপনাদের প্রিয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য, ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান করছি।


তিনি আরও বলেন, আমরা মনে করি, নির্বাচন-ই একমাত্র পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে সরকার এবং আপনার নির্বাচিত প্রার্থীকে নির্বাচিত করে আপনার সংসদে দেখতে পাবেন। সে জন্যই আপনার নৈতিক দায়িত্ব প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন, আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আপনি আপনার নৈতিক দায়িত্বটা সঙ্গে সঙ্গে পালন করবেন।

আগামীকাল ৭ জানুয়ারি ২৯৯ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ