মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে আমাদের চিন্তা নেই: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

‘নির্বাচন সুষ্ঠু হয়নি’ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এমন বিবৃতির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ওগুলো নিয়ে আমাদের চিন্তা নেই। সব দেশই বলেছে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে দেশি-বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্বাচন নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের বক্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বলেছে- নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। তারা বলেছে যে- নির্বাচনের আগে কিছু সংঘাত হয়েছে। আমাদের সঙ্গে তাদের যে সম্পর্ক আছে, সেটা বলবৎ রাখবে। তবে তারা মানবাধিকারের যে বিষয়টির কথা বলেছে, সেটা ডায়নামিক ইস্যু। এগুলোর কোনো শেষ নেই। আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি।

মন্ত্রী বলেন, নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে। তবে কোনো কারিগরি ত্রুটি ছিল কি না; বিদেশি পর্যবেক্ষকরা তা দেখেছেন। আমি বাংলাদেশের বহু নির্বাচন দেখেছি। আমার মনে হয়, এবারের নির্বাচন আদর্শ নির্বাচন।

কূটনীতিকদের সঙ্গে আজকের অনুষ্ঠানের বিষয়ে মোমেন বলেন, অনেক দিন ধরে বিদেশি রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে আমাদের কোনো সাক্ষাৎ ছিল না। কারণ আমরা অনেক দিন ধরেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম। এ অনুষ্ঠানটা হচ্ছে সবার সঙ্গে সাক্ষাৎ করা আর আনন্দ করা।

তিনি বলেন, নতুন বছরে সব দেশের সঙ্গে ভালো সহযোগিতা ও অংশীদারত্ব প্রত্যাশা করছি। এ প্রক্রিয়ার মধ্যদিয়ে নিজস্ব লক্ষ্যে পৌঁছাতে পারবো। একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারবো। আশা করছি, অংশীদারত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক ছাড়া আমরা এগুলো অর্জন করতে পারবো না।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ