শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

স্কুলে শিক্ষার্থী কমার দায়ভার নূরানী বা কওমি মাদরাসা নয়, শিক্ষামন্ত্রীকেই নিতে হবে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর (চরমোনাই পীর) মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম  বলেছেন, ‘স্কুলে শিক্ষার্থী কমার দায়ভার নূরানী বা কওমি মাদরাসা নয়, শিক্ষামন্ত্রীকেই নিতে হবে’।

‘সারা দেশে যত্রতত্র কওমি-নূরানী মাদরাসা বাড়ছে। এতে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে’ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের এমন মন্তব্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে সোমবার (৪ মার্চ) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, প্রাথমিক স্কুলে শিক্ষার্থী কমার কারণ মাদরাসা নয় বরং শিক্ষা কারিকুলাম। শিক্ষা কারিকুলামে ভিনদেশি শিক্ষার অনুপ্রবেশের কারণে প্রাথমিক স্কুলে শিক্ষার্থী কমছে। এর দায়ভার কোনোভাবেই নূরানী মাদরাসা বা কওমি মাদরাসা নয়। এর দায়ভার শিক্ষামন্ত্রীকেই নিতে হবে। শিক্ষা কারিকুলাম সংশোধনের দাবিকে পাশ কাটিয়ে মাদরাসার ওপর দায় চাপানোর চেষ্টা সরকার ও শিক্ষামন্ত্রীর জন্য সুখকর হবে না। প্রাথমিক শিক্ষার্থী কমার অজুহাতে কওমি ও নূরানী মাদরাসার ওপর হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। নূরানী ও কওমি মাদরাসা নিয়ে নতুন চক্রান্ত ঈমানদার জনতা রুখে দাঁড়াবে।

মুফতী রেজাউল করীম বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোকে আরও ঢেলে সাজানোসহ শিক্ষার মানোন্নয়ন এবং কোরআন শিক্ষার জন্য নূরানী মুয়াল্লিম নিয়োগ দিতে হবে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি মুসলিম প্রধান দেশ হিসেবে অধিকাংশ মানুষের চিন্তা চেতনার আলোকে শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাতে হবে। সেইসঙ্গে শিক্ষার সকল অসঙ্গতি দূর করতে হবে। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শিক্ষা কারিকুলাম সংশোধনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। দেশের অধিকাংশ মানুষের চিন্তা চেতনাকে পাশ কাটিয়ে চলমান শিক্ষা কারিকুলাম বহাল কখনো দেশপ্রেমিক ও দক্ষ নাগরিক গড়ে তোলা সম্ভব নয়।

চরমোনাই পীর বলেন, শিক্ষায় পূর্বের ন্যায় নবী-রাসূল, সাহাবায়ে কেরামসহ মুসলিম মনীষীদের জীবন চরিত সংযোজন করতে হবে। আলিয়া মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখতে হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ