শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

এপ্রিলে কতবার কত কমল-বাড়ল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এপ্রিল মাসে স্বর্ণের দাম বাড়ার রেকর্ড গড়েছে। কিন্তু স্বর্ণের সেই দাম ধরে রাখতে পারেনি। দাম সর্বোচ্চ বাড়িয়ে পরবর্তীতে সাত ধাপে কমানো হয়েছে। এপ্রিলে ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি কমেছে ৩ হাজার ৩৩ টাকা।     

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, চলতি মাসের শুরুতে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। পরবর্তীতে দাম বেড়ে গত ১৮ এপ্রিল ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৯ হাজার ৬৩৮ টাকাতে। এটি ছিল দেশের ইতিহাসে এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম। পরে গত ২৩ এপ্রিল থেকে স্বর্ণের দাম কমতে শুরু করে। ওইদিন বিকেল ৪টা থেকে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি তিন হাজার ১৩৮ টাকা কমিয়ে দাম হয়েছিল এক লাখ ১৬ হাজার ২৯০ টাকা। 

এর আগে গত ২১ এপ্রিল বিকেল ৪টা থেকে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল এক লাখ ১৯ হাজার ৪২৮ টাকা। ওইদিন শেষবারের মতো বেড়েছিল স্বর্ণের দাম। পরে সপ্তম ধাপে কমে গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে স্বর্ণের ভরিপ্রতি দাম এক লাখ ১১ হাজার ৪১ টাকায় দাঁড়িয়েছে। টানা সাত দফায় ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম আট হাজার ৩৮৭ টাকা কমেছে। কিন্তু চলতি মাস হিসেবে ভরিপ্রতি কমেছে ৩ হাজার ৩৩ টাকা। 

গত সোমবার বিকেল ৪টা থেকে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল এক লাখ ১১ হাজার ৪৬১ টাকা। এর আগে গত রোববার বিকেল সাড়ে ৪টা থেকে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল এক লাখ ১২ হাজার ৬১৬ টাকা। এ ছাড়া গত শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ হয়েছিল এক লাখ ১২ হাজার ৯৩১ টাকা, গত ২৫ এপ্রিল এক লাখ ১৩ হাজার ৫৬১ টাকা, ২৪ এপ্রিল এক লাখ ১৪ হাজার ১৯০ টাকা এবং ২৩ এপ্রিল এক লাখ ১৬ হাজার ২৯০ টাকা। 

এর আগে ২০ এপ্রিল বিকেল সাড়ে ৪টা থেকে স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ হয়েছিল ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা। ৮ এপ্রিল ভরিপ্রতি দাম ছিল ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা এবং ৬ এপ্রিল ভরিপ্রতি দাম ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। কিন্তু এপ্রিলের শুরুতে ভরিপ্রতি স্বর্ণের দাম ছিল ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। 

আগে স্বর্ণের দাম আপডেট অনিয়মিত ছিল জানিয়ে স্বর্ণ বিক্রেতারা জানান, বর্তমানে প্রত্যেক দিন স্বর্ণের দাম আপডেট হচ্ছে। এটা আন্তর্জাতিক নিয়ম। এই নিয়মের সাথে দেশের ক্রেতা-বিক্রেতারা অভ্যস্ত ছিল না। প্রতিদিন দাম নির্ধারণ হচ্ছে এটা ভালো। দেশের মানুষের কাছে এ বিষয়টি অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ