শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কারামুক্ত হলেন মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কারামুক্ত হলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক।

আজ শুক্রবার (৩ মে ২০২৪) বেলা ১১ টায় তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন।

তথ্যটি নিশ্চিত করেছেন মাওলানা মামুনুল হকের ভাগিনা মাওলানা এহসানুল হক। তিনি এক পোস্টে উল্লেখ করেন, 'ইবনে শাইখুল হাদীস মুক্ত পৃথিবীতে। আলহামদুলিল্লাহ'।

তাঁকে কারা ফটকে স্বাগত জানান বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব ও মাওলানা মামুনুল হকের বড় ভাই মাওলানা মাহফুজুর হক, তার ছেলে মাওলানা যিমামুল হক, ভাগিনা মাওলানা এহসানুল হকসহ পরিবারের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ২০২১ সালের ১৮ এপ্রিল  হেফাজতের প্রভাবশালী এই নেতাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কারাভোগের ৩ বছর ১৬ দিন (১১১১ দিন) পর তিনি মুক্তি লাভ করেন। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ