রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি।  

শনিবার (২৫ মে) গণভবনে ‘শুভ বুদ্ধ পূর্ণিমা-২০২৪’ উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমাদের দেশটাকে আমরা গড়ে তুলতে চাই। এখানে ধর্ম-বর্ণ বলে কোনো কথা নেই। আমরা মানুষের জন্য কাজ করি। মানুষের সার্বিক উন্নয়নে, আর্থ-সামাজিক উন্নয়নে আমরা কাজ করি।  

তিনি আরও বলেন, আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক। বাংলাদেশটাতে সব সময় বিভিন্ন ধর্মের মানুষ নিয়েই আমাদের চলা। সেক্ষেত্রে আমি মনে করি, সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি সাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে গড়ে তোলায়।  

শেখ হাসিনা বলেন, এখানে অনেকেই আবার চেষ্টা করে বাংলাদেশকে ভিন্ন পথে নিতে। কিন্তু সেটা নিতে পারবে না। আমাদের মন-মানসিকতা, বাংলাদেশের মানুষের মন খুব উদার। সবাই একসঙ্গে চলতে আমরা পছন্দ করি। সেভাবেই আমরা চলবো।  

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ