রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সারাদেশে আজও বৃষ্টি হতে পারে : আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশের উপকূলে আঘাত হানার একদিন পরও ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কাটেনি। মঙ্গলবার সকালেও থেমে থেমে বৃষ্টি, সঙ্গে দমকা বাতাস বইছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বর্তমানে স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। উপকূলীয় এলাকা থেকে ধীরে ধীরে তা সিলেট হয়ে ভারতের আসামের দিকে চলে যাচ্ছে। এর প্রভাবে মঙ্গলবার দুপুর পর্যন্ত বৈরী আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়বিদরা।

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর গতকাল সোমবার সকাল সাতটার মধ্যে সাগর থেকে পুরোপুরি স্থলভাগে উঠে আসে রিমাল। উপকূল আঘাত করেই কিছুটা দুর্বল হয়ে এটি সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে খুলনা অঞ্চলে তাণ্ডব চালাতে শুরু করে। 

আবহাওয়ার পূর্বাভাস দেওয়া উইন্ডি ডটকম দেখাচ্ছে, রেমালের কেন্দ্র ভারতের সুন্দরবন অংশের ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর সাতক্ষীরা, যশোর, মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জ হয়ে টাঙ্গাইল ঢাকা, ময়মনসিংহ হয়ে সিলেট দিয়ে ভারতে আসামে চলে যাবে। রেমাল পুরোপুরি বিলীন হবে আসামের রাজধানী গুয়াহাটি থেকে আরও ৩৫০ কিলোমিটার উত্তর-পূর্বের চা নগরী ডিব্রুগড়ে গিয়ে।

মঙ্গলবার বিকেল থেকই দেশের কিছু কিছু এলাকার আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে। তবে ঘূর্ণিঝড়ের রেশ পুরোপুরি কাটতে বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ