রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কোরবানির পশুবাহী নৌযানে টানাতে হবে ব্যানার : আইজিপি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি মোহা. আবদুল আলীম মাহমুদ বলেছেন, কোরবানির পশু বহনকারী নৌযান কোন হাটে ভিড়বে-তা ব্যানার লিখে নৌকায় টানাতে হবে।

আজ বৃহস্পতিবার (৬ জুন) রাজধানীর গুলশানে অবস্থিত নৌ-পুলিশের সদর দপ্তরে পবিত্র ঈদুল আজহা-২০২৪ উপলক্ষে নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আবদুল আলীম মাহমুদ বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবং পশু ও পণ্য পরিবহন নিরাপদ ও নির্ঝঞ্জাট করতে নৌপুলিশ বদ্ধ পরিকর। ঈদে নৌপুলিশ সব নৌঘাট, নৌটার্মিনালে দায়িত্ব পালন করবে। কোরবানির পশু পরিবহনে যাতে কোনো ধরনের বিঘ্ন না হয় সেজন্য কোরবানির পশু বহনকারী সব নৌযান কোন হাটে ভিড়বে-তা উল্লেখ করে ব্যানার লাগাতে হবে। কোরবানির পশুসহ অন্যান্য পণ্যবাহী নৌযান নৌপথে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে নৌপুলিশের বিশেষ নজরদারি থাকবে।

তিনি আরও বলেন, নৌপথে যেকোনো সমস্যায় নৌপুলিশের কন্ট্রোল রুমের নম্বর-০১৩২০১৬৯৫৯৮ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে নৌপুলিশকে অবগত করলে নৌপুলিশ সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঈদুল আজহা উদযাপনে নৌপথ ব্যবহারকারী প্রতেকেই যেন নিরাপদে তাদের পরিবার পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন এবং ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে পণ্য ও কোরবানির পশু নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে পারেন সেটা নিশ্চিত করতে নৌপুলিশ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘাটগুলোতে কন্ট্রোল রুম স্থাপন করবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ