রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব নাঈমুল ইসলাম খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা সংবাদপত্রের বাঁক পুরুষ ও আমাদের নতুন সময় পত্রিকার এমিরেটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান।

বৃহস্পতিবার (৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল মারা গেছেন গত ১০ মার্চ। তারপর থেকেই পদটি শূন্য ছিল। নতুন করে এ পদে নিয়োগ পেলেন নাঈমুল ইসলাম খান।

নাঈমুল ইসলাম খান ১৯৮২ সাল থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে সক্রিয় রয়েছেন। তিনি বর্তমানে দৈনিক আমাদের নতুন সময় এবং ইংরেজি ভাষার দৈনিক দ্য আওয়ার টাইমসের সম্পাদক।

তিনি ১৯৯০ সালে দৈনিক আজকের কাগজ এবং কিছুদিন পরে দৈনিক ভোরের কাগজ পত্রিকা দুটি প্রকাশ করেন। ২০০৩ সালে তিনি দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৭ সাল থেকে তিনি বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি টেলিভিশনে আলোচক হিসাবে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

নাঈমুল ইসলাম খান ১৯৫৮ সালের ২১ জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পাস করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে তিনি মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে যোগ দেন। টেলিভিশনের টক শো-তে আলোচনার জন্য নাঈমুল ইসলাম খান ব্যাপক সমাদৃত। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ