বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠক সোমবার, গুরুত্ব পাবে যেসব বিষয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সন্ধ্যায় শপথ অনুষ্ঠানসহ বেশকিছু আয়োজনে যোগ দেবেন তিনি। এরপর আগামী সোমবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠকের কথা রয়েছে।

বিভিন্ন সূত্র বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে একান্তে বৈঠক করবেন। বৈঠকের আলোচনায় সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিকতায় দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে।

জানা গেছে, দুই দেশের কোথায় কোথায় অগ্রাধিকার থাকবে, বৈঠকে সেই বিষয়গুলো তুলতে পারেন দুই দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা ও গঙ্গার পানি বণ্টনের ইস্যু, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতের জন্য বিশেষ ব্যবস্থার মতো বিষয়সহ বাণিজ্যসংশ্লিষ্ট বিষয়গুলো আসতে পারে। আর মোংলা বন্দর ভারতের জন্য বিশেষভাবে ব্যবহারের পদক্ষেপের বিষয় তুলতে পারে দিল্লি।

নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার নয়াদিল্লি পৌঁছান শেখ হাসিনা। পালাম বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সিপিভি ও ওআইএ) মুকতেশ পরদেশি, বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান।

আজ সন্ধ্যায় নরেন্দ্র মোদির শপথ শেষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এছাড়া তিনি নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেবেন।

এর আগে গত বুধবার ভারতের প্রধানমন্ত্রী টেলিফোনে কথোপকথনের সময় তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। আজকের শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালসহ অনেকেই যোগ দেবেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ