রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঈদে মহাসড়কে বিকল যানবাহন মেরামতের জন্য থাকবে মেকানিক্যাল টীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের ভোগান্তি নিরসনে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে বসানো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যানজটের কারণ অনুসন্ধান করে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে মহাসড়কে হঠাৎ বিকল হয়ে যাওয়া যানবাহন মেরামতের জন্য মেকানিক্যাল টীম প্রস্তুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়েকের আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ডে সড়ক পরিদর্শনে এসে এসব কথা বলেন হাইওয়ে পুলিশ প্রধান। এর আগে তিনি ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়েকের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন।

পোশাক কারখানা ছুটি হলে যাতে মহাসড়কে যানজটের সৃষ্টি না হয় এজন্য আমরা কারখানা মালিক ও শ্রমিক সংগঠনের সাথে বসেছিলাম জানিয়ে শাহাবুদ্দিন খান বলেন, শ্রমিকরা যেন আগে থেকে গাড়ি রিজার্ভ করে নির্দিষ্টস্থান থেকে রওনা করেন সে বিষয়ে আলোচনা হয়েছে। এবার কোরবানির পশুর হাটগুলো বেশ আগেই শুরু হয়েছে। আবার অনেক হাট মহাসড়কের পাশেও আছে। পশু পরিবহনের যানবাহনের কারনে যাতে যানজটের সৃষ্টি না হয় সে বিষয়গুলোও আমাদের নজরদারীতে রয়েছে।

তিনি আরও বলেন, সড়ক মহাসড়ক কোথায় কোথায় ঝুঁকিপূর্ণ হতে পারে যানজটের ক্ষেত্রে সেগুলো চিহ্নিত করেছি এবং প্রতিবারের ন্যায় এবারও কিন্তু আমরা ঝুঁকিপূর্ণ এলাকাগুলো গুরুত্ব দিয়ে কাজ করছি।

হাইওয়ে পুলিশ স্পেশালিস্ট ইউনিট সড়ক মহাসড়কে নিরাপত্তা ও ট্র্যাফিক ম্যানেজমেন্টের জন্য প্রস্তুত। এছাড়াও জেলা পুলিশ রয়েছে, মেট্রোপলিটনে অন্যান্য সংস্থাগুলো মিলে আমরা এখন মাঠ পর্যায়ে আছি। প্রয়োজন বুঝে সেখানে স্পেশাল ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নজরদারির ব্যবস্থা করেছি। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যানজট নিরসনের জন্য সাব কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার বসানো হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যন্ড অবস) আব্দুল্লাহিল কাফি, আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ, সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ