রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হজযাত্রীরা হয়রানি ও ভোগান্তির শিকার হননি: ধর্মমন্ত্রী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে এয়ারলাইন্সগুলোর শিডিউল বিপর্যয়ের কারণে হজ গমনেচ্ছুরা হজ ক্যাম্পে কোনো ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হননি।

মঙ্গলবার (২৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এমপি মোহা. আসাদুজ্জামান আসাদের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ধর্মমন্ত্রী বলেন, ২০২০ ও ২০২১ সালে করোনার কারণে বাংলাদেশ থেকে কোনো হজ গমনেচ্ছু সৌদি আরবে গমন করেননি। ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে এয়ারলাইন্সগুলোর শিডিউল বিপর্যয়ের কারণে হজ গমনেচ্ছুরা হজ ক্যাম্পে কোনো ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হয়নি, আলহামদুলিল্লাহ। তবে, এ ধরনের সমস্যা নিরসনকল্পে ভবিষ্যতে সুচিন্তিত মতামতের ভিত্তিতে এয়ারলাইন্সগুলোর সাথে আলোচনা করে শিডিউল নির্ধারণ করা হবে।

এইচ এম বদিউজ্জামানের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৭ম পর্যায় প্রকল্পের আওতায় শিক্ষাদানে নিয়োজিত ইমামদের মাসিক সম্মানি পাঁচ হাজার টাকা প্রদান করা হয়ে থাকে। ধর্মীয় শিক্ষা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে চলমান প্রকল্পকে বিস্তৃত করে ইমামদের প্রতিমাসে বেতন ও ঈদ বোনাসসহ নিশ্চয়তার সাথে প্রদান করা হয়ে থাকে। 

মন্ত্রী বলেন, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ পর্যায় শীর্ষক প্রকল্পের মাধ্যমে শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করা হয়ে থাকে। এই প্রকল্প কেবল মাত্র শিশুদের ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা প্রদানের জন্য গৃহীত তথাপি কেন্দ্র শিক্ষকগণ শিক্ষা প্রদানের সম্মানি বাবদ মাসে পাঁচ হাজার টাকা পেয়ে থাকেন। এই প্রকল্পের মাধ্যমে পুরোহিতদের বেতন দেওয়ার বিষয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ