রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ডিএনসিসির সব স্কুলে বাস চালু করা হবে: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সবগুলো স্কুলে বাস চালু করা হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, অনেক স্কুল একটি বাচ্চার জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা নিচ্ছে। কিন্তু তারা কোনো বাসের ব্যবস্থা করছে না। আবাসিক এলাকায় স্কুলগুলোর কারণে মানুষের ভোগান্তি হচ্ছে। সময় এসেছে স্কুলবাস চালু করার। বাস চালু না করলে আমরা স্কুলগুলো বন্ধ করে দিতে বাধ্য থাকবো।

বুধবার দুপুরে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ছাত্র-ছাত্রীদের নিরাপদ যাতায়াতের জন্য ডিএনসিসি স্মার্ট স্কুলবাস উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

মেয়র আতিকুল বলেন, বনানী এলাকায় ইংলিশ ও বাংলা মিডিয়াম অনেক স্কুল আছে। এই এলাকার যখন স্কুল শুরু ও ছুটির সময় প্রচণ্ড যানজট হয়। গত ১২ মাস আমরা এখানের স্কুলের শিক্ষক অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যে প্রায় সাড়ে চারশ অভিভাবক আমাদের বাসের জন্য রেজিস্ট্রেশন করেছেন। আমাদের পরিকল্পনা এই স্কুলে (বনানী বিদ্যানিকেতন) সব ছাত্র-ছাত্রীকে এই সার্ভিসের আওতায় নিয়ে আসা। ২০টি বাসের মাধ্যমে এই স্কুলের প্রায় সাড়ে তিন হাজার ছাত্র-ছাত্রী বাস দেওয়া যাবে।  

বিআরটিসির পুরাতন তিনটি বাস দিয়ে এই সার্ভিস উদ্বোধন করা হলো। বাসগুলো কতটা নিরাপদ হবে, এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ছাত্ররা যেসব মাইক্রোবাসে গাদাগাদি করে আসতো এর থেকে শতভাগ নিরাপদ এই বাস। আমরা পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়াবো।  

ডিএনসিসি স্মার্ট স্কুলবাস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য (এমপি) শবনম জাহান শিলা, খালেদা বাহার বিউটি, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ