রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।  ছবি: সংগৃহীত

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের টাকা আগামী ১৫ দিনের মধ্যে ফেরত দিতে রিক্রুটিং এজেন্সির মালিকদের নির্দেশনা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সঙ্গে বসেছি। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে আমরা বলেছি। এ সময়ের মধ্যে যারা টাকা দিতে পারবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ায় কর্মী প্রেরণকারী নির্ধারিত ১০০টি রিক্রুটিং এজেন্সি কর্মীদের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব নিবে। কর্মী প্রেরণ প্রক্রিয়ায় জড়িত সকল রিক্রুটিং এজেন্সির নিকট থেকে ক্ষতিগ্রস্ত কর্মীদের টাকা ফেরৎ প্রদানের বিষয়টি বায়রা তত্ত্বাবধান করবে। কোনো রিক্রুটিং এজেন্সি ক্ষতিগ্রস্ত কর্মীর টাকা ফেরত দিতে অসহযোগিতা করলে বায়রা মন্ত্রণালয়কে অবহিত করবে এবং মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।

প্রতিমন্ত্রী জানান, গত ৩১ মে পর্যন্ত বিএমইটি থেকে ৪ লাখ ৯৩ হাজার ৭২৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ৪ লাখ ৭৬ হাজার ৯৫২ জন মালয়েশিয়া গিয়েছেন। সেই হিসাবে ১৭ হাজার ৭৭৭ জন যেতে পারেননি। শফিকুর রহমান বলেন, আমার ১৫ দিন দেখবো কতজন কর্মীকে টাকা প্রদান করা হয় তা বিবেচনায় নিয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আমাদের উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত কর্মীগুলো যেন তাদের সমুদয় টাকা ফেরত পায়। মানুষগুলো টাকা ফেরত পাওয়াটা আমাদের প্রধান কাজ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ