রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জনগণের টাকায় পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নির্মাণ করতে অনেক ঝড় মোকাবিলা করতে হয়েছে। তবুও মাথা নত করা হয়নি। বাংলাদেশের জনগণের টাকায় নির্মাণ করা হয়েছে এই পদ্মা সেতু। 

আজ শুক্রবার বিকেলে পদ্মা সেতুর মাওয়াপ্রান্তে পদ্মা সেতুর প্রকল্পের সমাপনী উপলক্ষ্যে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরকারপ্রধান। 

এ সময় প্রধানমন্ত্রী খরস্রোতা পদ্মাকে শাসন করে সেতু নির্মাণের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি পদ্মা সেতু নির্মাণে যারা জমি দান করেছেন তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানান। 

প্রধানমন্ত্রী বলেন, ‘হিলারি ক্লিনটনের নির্দেশেই তখন পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দেয় বিশ্বব্যাংক। তখন বিশ্বের অনেক নেতার সঙ্গে কথা হয়েছে। সবাই ভেবেছিল বিশ্বব্যাংক ছাড়া সম্ভব না। শুধু মালয়েশিয়া বলেছিল, তাঁরা আমাদের সেতুটা করে দেবে। তখন আমিই বলেছিলাম, আমাদের সেতু আমাদের টাকাতেই হবে। যেদিন টাকা হবে সেদিন সেতু হবে। কারও কথায় মাথা নত করে না।’

পদ্মা সেতু উদ্বোধনের দুই বছরেই নিরবচ্ছিন্ন যোগাযোগে বদলে গেছে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাতায়াত ব্যবস্থা। ২০২২ সালের ২৫ জুন সড়কপথের পর ২০২৩ সালের ১০ অক্টোবর চালু হয় পদ্মা সেতু প্রকল্পের রেলপথ। বাকি ছিল নদীশাসনসহ কারিগরি কিছু কাজ। এবার প্রকল্পের সেসব কাজও শেষ হয়েছে।

এ সমাপনী অনুষ্ঠানের ব্যয় সরাসরি ক্রয় পদ্ধতিতে করার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অনুষ্ঠানের ব্যয় ধরা হয়েছে ৫ কোটি টাকার ওপরে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ