রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চীনে দ্বিপক্ষীয় সফর শেষ করে আগামীকাল (১১ জুলাই) দেশে ফেরার কথা থাকলেও বুধবার (১০ জুলাই) রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ  মঙ্গলবার (৯ জুলাই) বেইজিংয়ের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর চীন সফরের সব অনুষ্ঠান অপরিবর্তিত রয়েছে। শুধুমাত্র ১১ তারিখ (বৃহস্পতিবার) সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসময় দুই দেশের প্রায় ২০ থেকে ২২টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর এবং কয়েকটি প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী গত ৮ জুলাই চীন সফরে গেছেন। সফরসূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার (১১ জুলাই) দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রীর।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ