রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঢাকার জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ডিএনসিসির ৫ হাজার কর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

সকালের বৃষ্টির কারণে তৈরী হওয়া জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫ হাজারের বেশি পরিচ্ছন্নতা কর্মী।

এ ছাড়াও ১০টি অঞ্চলে কাজ করছে ১০টি কুইক রেসপন্স টিম।  প্রতিটি কুইক রেসপন্স টিমে রয়েছে ১০ জন কর্মী। প্রধান প্রধান সড়কগুলো থেকে ইতোমধ্যে পানি নিষ্কাশন করা হয়েছে।

ভারী বৃষ্টির কারণে তৈরী হওয়ায় জলাবদ্ধতা দ্রুত নিরসনের জন্য কল্যাণপুরে সকাল থেকে একযোগে কাজ করছে ডিএনসিসির পাঁচটি পাম্প ।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন আজ শুক্রবার এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল থেকে তিন ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। অল্প সময়ে বেশি বৃষ্টি হওয়ার কারণে কিছুটা সময় লাগছে পানি অপসারণে।

মকবুল হোসাইন আরও বলেন, যেসব অঞ্চলে এখনও জলাবদ্ধতা দেখা যাচ্ছে, কুইক রেসপন্স টিম পাঠিয়ে সেই সব অঞ্চলের ড্রেন পরিষ্কার করে পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। প্রতিটি অঞ্চলের শাখা রাস্তাগুলো থেকে পানি সরাতে ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীসহ কুইক রেসপন্স টিম কাজ করে যাচ্ছে। কোথাও পানি জমে থাকলে ডিএনসিসির হটলাইন ১৬১০৬ এই নম্বরে ফোন করে জানালে ব্যবস্থা নিবে কুইক রেসপন্স টিম।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে ভোর থেকে কাজ করছে বর্জ্যবিভাগ, প্রকৌশল বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগগুলো। জলাবদ্ধতা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ