রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

যে কারণে সীমান্তের ১০ মাইল এলাকা বিজিবিকে দেওয়ার পরামর্শ হাইকোর্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য-ফাইল ছবি

‘বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কার্ডকারীভাবে রক্ষা ও আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ শুন্যের কোটায় নামিয়ে আনতে এবং জাতীয় রাজস্ব আয় ফাঁকি প্রতিরোধ করতে’ পূর্ণাঙ্গ রায়ে জাতীয় সংসদকে চারটি পরামর্শ দিয়েছে হাইকোর্ট। এর মধ্যে রয়েছে, সীমান্তরেখা থেকে ১০ মাইল পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের সম্পত্তি ঘোষণা এবং ৮ কিলোমিটার পর্যন্ত ভূমি সম্পূর্ণ খালি ও সমতল রাখা।

গত বছরের ৩ আগস্ট বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ১১ জুলাই প্রকাশিত হয় এর সম্পূর্ণ রায়।

রায়ে আদালত বলেছে, বিডিআর ক্যাম্পের নায়েক সুবেদার ওয়াজেদ আলীর নেতৃত্বে বিডিআর এর টহল দলটির যশোর শহরের কাছাকাছি এসে আসামির বসত ঘরে তল্লাশি করার কোনো আইনগত এখতিয়ার আছে কিনা এটি এ মামলার গুরুত্বপূর্ণ বিষয়।

অর্থাৎ রায়ে তৎকালীন বিডিআর সদস্যরা চোরাচালানবিরোধী এই অভিযান ওই সীমানায় পরিচালনা করতে পারে কিনা এমন প্রশ্ন বিবেচনায় নিয়েছেন হাইকোর্ট।

১৯৭২ সালের ‘দ্যা বাংলাদেশ রাইফেলস অর্ডার’ এবং ২০১০ সালের ‘বর্ডার গার্ড বাংলাদেশ আইন’ পর্যালোচনা করে হাইকোর্ট বলেছে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মূল দায়িত্ব হলো বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং আন্তঃ রাষ্ট্র সীমান্ত অপরাধ প্রতিরোধ করা।

এক্ষেত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিজিবির সীমান্ত এলাকা কতটুকু এটি নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। অর্থাৎ সীমান্ত রেখা থেকে দেশের ভেতরে কত মাইলের মধ্যে বিজিবির নজরদারীর এখতিয়ার থাকবে?

ওই দুই আইনেই বিজিবির ইচ্ছাধীন সীমান্ত এলাকা বলা নেই বলে রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট।

‘দ্যা রেকর্ড অব জুট গ্রোয়ারস (বর্ডার এরিয়াস) অ্যাক্ট, ১৯৭৪’ এই আইনটিতে সীমান্ত এলাকার সংজ্ঞা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকার মধ্যে পাট চাষিদের এবং যে জমিতে পাট চাষ করা হয় সেসবের রেকর্ড রাখার জন্য এই আইনটি করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ