রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রবিবার থেকে চালু হতে পারে মোবাইল ইন্টারনেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের চলমান পরিস্থিতিতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট-সেবা চালু হলেও এখনো বন্ধ মোবাইল ইন্টারনেট। ফলে গ্রাহকদের বড় একটি অংশ সেবাবঞ্চিত। এমন পরিস্থিতিতে আগামী রোববার সারা দেশে মোবাইল ইন্টারনেট-সেবা চালু হতে পারে। তবে শিগগিরই খুলছে না ফেসবুক। তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, বুধবার রাতেই সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে দেওয়া হচ্ছে।

গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) আয়োজিত ব্রিফিংয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে ক্ষতির কারণে ইন্টারনেট-সেবা বাধাগ্রস্ত হয়। এ অবস্থায় আমরা যত দ্রুত সম্ভব ইন্টারনেট-ব্যবস্থা পুনর্বহালের জন্য কাজ করেছি। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে। বুধবার রাত থেকে বাসাবাড়িতেও পরিপূর্ণভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট-সেবা চালু হবে। আগামী রবি বা সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেটও চালু করার ব্যাপারে আশাবাদী।’

ইন্টারনেট-সেবা সম্পর্কিত সার্বিক বিষয়াবলি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বুধবার রাত থেকে ব্রডব্যান্ড কানেকটিভিটি বাড়ানো হবে। সারা দেশের বাসাবাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড চালু হবে, যা বৃহস্পতিবার পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করব। রবি বা সোমবার সারা দেশে মোবাইল ইন্টারনেট আসতে পারে। আমরা দৈনিক ৭০-৮০ কোটি টাকার ক্ষতির মুখোমুখি হয়েছি। এছাড়া ফেসবুক ও ইউটিউব কোনোভাবেই বাংলাদেশের আইন মানছে না। এমনকি তারা তাদের নিজেদের পলিসিও মানছে না। ফেসবুক আমেরিকার কোম্পানি। তারা সেই দেশের সরকারের আইন অক্ষরে অক্ষরে পালন করে, কিন্তু আমাদের দেশের পলিসি মানে না। আমাদের সাইবার স্পেস ব্যবহার করে অর্থ উপার্জন করতে হলে দেশের আইন মেনে ফেসবুককে সোশ্যাল মিডিয়া চালাতে হবে। তারা (ফেসবুক) নিজেদের ব্যবসার কথা চিন্তা করে, কিন্তু বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে না। সহিংসতার বিষয়ে ফেসবুক, টিকটক ও ইউটিউবকে চিঠি দেওয়া হবে। তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশীয় উদ্যোক্তারা ফেসবুক, টিকটক ও ইউটিউবের বিকল্প হিসেবে সোশ্যাল মিডিয়া অ্যাপ তৈরি করলে আমরা সহযোগিতা করব।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ