রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের দাবি মানা হয়েছে। কোনো অবস্থাতেই শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়।

শুক্রবার (২ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার চেষ্টা করছে। পরিকল্পিতভাবে হত্যা ও নৈরাজ্য করেছে। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় হওয়া হত্যার তদন্তে কমিশন কাজ করছে। হত্যার তদন্তে জাতিসংঘের কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে।

তিনি বলেন, অযথা শিক্ষার্থীদের হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা নিতে সময়সূচি পরিবর্তন করা হয়েছে। শিক্ষার্থীরা অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক চাই না।

রোববার থেকে প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। কাদের বলেন, নাগরিক সমাজ প্রতিবাদ করতেই পারেন। তবে এই সুযোগ কাজে লাগিয়ে কেউ যাতে উসকানি দিতে না পারে, এজন্য সকলের দায়িত্বশীল হওয়া উচিত।

জামায়াত–শিবিরকে চিহ্নিত সন্ত্রাসী আখ্যা দিয়ে নিষিদ্ধ করায় সরকারকে ধন্যবাদ জানান কাদের। তিনি বলেন, ঢালাওভাবে কারো বিরুদ্ধে মন্তব্য করতে চাই না। জামাতের রাজনীতি নিষিদ্ধ করার কারণ তারা সন্ত্রাসী সংগঠন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ