সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জরুরি সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দেশের উদ্ভূত পরিস্থিতিতে সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিয়ে এ সভা ডাকা হয়েছে। সোমবার প্লাটফর্মটির নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে হান্নান মাসউদ জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে এ সভা অনুষ্ঠিত হবে।  ইতোমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের জানানো হয়েছে।

সংগঠনটির মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ আরও জানান, দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব ও সামগ্রিক সমস্যা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ অতিদ্রুতই সব ছাত্রসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের মানুষ একটি সুন্দর সমাধান দেখতে পাবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ