সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ ঘোষণার গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলা সাহিত্যের এক কালজয়ী প্রতিভা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ঘোষণার গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়, কবি কাজী নজরুল ইসলামকে 'জাতীয় কবি' হিসেবে ভূষিত করে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এতদিন মুখে মুখে প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হলেও এর কোনো দালিলিক ভিত্তি ছিল না। অবশেষে কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট হতে যাচ্ছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ