মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

হজ শেষে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছরের হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ জন হাজি। শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৪২টি ফ্লাইটে তারা দেশে পৌঁছান।

হজ হেল্প ডেস্ক সূত্রে জানা যায়, সরকারি ব্যবস্থাপনায় দেশে ফেরা হাজির সংখ্যা ২ হাজার ৮৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ১৪ হাজার ৩৮১ জন।

ফ্লাইটভিত্তিক পরিসংখ্যানে দেখা যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ফিরেছেন ৪ হাজার ৫৭৪ জন হাজি, সৌদি এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ফিরেছেন ৫ হাজার ৮৯৬ জন, এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ফিরেছেন ৫ হাজার ৯৯৯ জন হাজি।

এদিকে, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ২৭ বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন, যাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ৩ জন নারী। মৃত্যুর স্থান অনুযায়ী  মক্কায় মারা গেছেন ১৮ জন, মদিনায় ৮ জন, এবং আরাফায় ১ জন।

চলতি বছর হজযাত্রার প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি ছিল ৩১ মে। হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন থেকে। ওই দিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ‘এসভি-৩৮০৩’ ফ্লাইট ৩৭৭ জন হাজিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হজ ফ্লাইটসমূহ আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে বলে জানিয়েছে হজ অফিস ও সংশ্লিষ্ট এয়ারলাইনস কর্তৃপক্ষ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ