মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে আইন উপদেষ্টার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

জাতিসংঘের বলপ্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুমবিষয়ক কার্যনির্বাহী দলের সঙ্গে বৈঠক করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ সোমবার সকাল ৯টায় সচিবালয়ে নিজ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতিসংঘের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্স (ডাব্লিউজিইআইডি)-এর সদস্য গ্রাজিনা বারানোউস্কা, আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ ও মো. জাহিদুল ইসলাম।

এ ছাড়াও আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

বৈঠকটি শেষ হয় সকাল সাড়ে ১০টায়। বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সচিবালয়ে নিজ কার্যালয়ে সকাল ১১টায় সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সংঘটিত জোরপূর্বক গুমের ঘটনাগুলোর তদন্তের জন্য দীর্ঘদিন ধরে ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করে আসছিল জাতিসংঘের মানবাধিকার পরিষদের আওতাধীন গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ। এ বিষয়ে তারা বাংলাদেশ সরকারকে একাধিকবার অনুরোধ জানালেও, প্রায় এক যুগ পর এবারই তারা প্রথমবারের মতো ঢাকা সফরের সুযোগ পেয়েছে।


চার দিনের সফরে রোববার (১৫ জুন) ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্য। এটি সংস্থা‌টির কোনো সদস্যের প্রথম বাংলাদেশ সফর। 

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ