মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

তেহরানে ৪০০ বাংলাদেশি, সবাইকে নিরাপদ স্থানে নেওয়া হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি অবস্থান করছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি বলেন, "তেহরানে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদ স্থানে যেতে চান।"

আজ মঙ্গলবার, পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান-ইসরায়েল সংঘাত পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে একটি ব্রিফিং আয়োজন করে। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, "৪০০ জনের মধ্যে প্রায় ১০০ বাংলাদেশি তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। কূটনীতিকসহ দূতাবাসের ৪০ জনকে নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"

ভারপ্রাপ্ত সচিব বলেন, "তেহরানের ৪০০ নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে, এবং নিরাপদে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।"

শুক্রবার (১৩ জুন) ভোরে ইসরায়েল ইরানে বিভিন্ন স্থানে সামরিক হামলা শুরু করে। ইসরায়েলি বিমান হামলায় ইরানে প্রতিদিনই হতাহত বাড়ছে। অন্যদিকে, ইসরায়েলেও ইরানের পাল্টা হামলায় হতাহতের ঘটনা ঘটছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ