মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

হজযাত্রীর কোটা না বাড়ানোর অনুরোধ ধর্ম উপদেষ্টার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

২০২৬ সালের হজে প্রতি এজেন্সির জন্য হজযাত্রীর কোটা দুই হাজার নির্ধারণের পূর্বঘোষিত সিদ্ধান্তের পরিবর্তে তা আগের মতো এক হাজারই বহাল রাখার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ (২০ জুন) বিকেলে সৌদি আরবের জেদ্দায় হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে সৌদি ডেপুটি মিনিস্টার ড. আল হাসান ইয়াহিয়া আল মানাখারার সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

বৈঠকে ধর্ম উপদেষ্টা ২০২৫ সালের সুশৃঙ্খল ও সফল হজ ব্যবস্থাপনার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি অননুমোদিত হজ বন্ধ, সময়মতো নুসুক কার্ড সরবরাহ, মাশায়ের এলাকায় নির্বিঘ্ন পরিবহন, উন্নত চিকিৎসাসেবা এবং মৃত্যুহার হ্রাসে গৃহীত উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০২৬ সালের হজ ব্যবস্থাপনা সহজ ও সুশৃঙ্খল করতে বাংলাদেশের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন ড. খালিদ হোসেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

নুসুক মাসার ড্যাশবোর্ডে তথ্য সমৃদ্ধকরণ এবং পরিবীক্ষণের সুযোগ রাখা

মক্কা রুট ইনিশিয়েটিভসের মাধ্যমে লাগেজে আরএফআইডি ট্র্যাকিং প্রযুক্তি চালু

মিনা ও আরাফার তাঁবুতে বেডের আকার বৃদ্ধি

মাশায়ের এলাকায় টয়লেট ও পানির সরবরাহ বৃদ্ধি

হজের আবশ্যিক খরচ আগাম ঘোষণা

বাংলাদেশ ও সাউদিয়ার পাশাপাশি তৃতীয় জাতীয় ক্যারিয়ার চালুর অনুরোধ

বৈঠকে সৌদি ডেপুটি মিনিস্টার বাংলাদেশের প্রস্তাব ও পর্যবেক্ষণ মনোযোগ সহকারে শুনে তা গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বাংলাদেশকে হজ রোডম্যাপ অনুযায়ী সময়মতো প্রস্তুতি সম্পন্ন করারও আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হজ কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, হজ কনসাল মো. আসলাম উদ্দিন এবং সচিবের একান্ত সচিব মো. কামরুল ইসলাম।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ