মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নড়াইলে গ্রাম আদালতে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এছাড়া বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা তথ্য অফিসার রোস্তম আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক জেনারুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক জাহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার নুরেন মায়িশা খান, ওয়েভ ফাউন্ডেশনের সদর উপজেলা সমন্বয়কারী ওমর ফারুক, লোহাগড়া উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা, কালিয়া উপজেলা সমন্বয়কারী বাকিয়া সুলতানা নিলাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বক্তারা, গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পরামর্শ ও সুপারিশ পেশ করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ