মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

তেহরান থেকে দে‌শের উদ্দেশে রওনা হয়েছেন ২৮ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রথম দফায় তেহরান থেকে ২৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। স্থানীয় সময় বুধবার (২৫ জুন) তারা তেহরান থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন। তারা দুবাই হয়ে ঢাকায় ফিরবেন।

তেহরানের বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, তেহরান থেকে প্রথম দফায় সড়কপথে ২৮ জন বাংলাদেশি দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তাদের মধ্যে নারী, শিশু ও ইরানে চিকিৎসা নিতে যাওয়া রোগী রয়েছেন।

জানা গেছে, প্রত্যাবাসিত এই বাংলাদেশিরা তেহরান থেকে স্থলপথে বেলুচিস্তানের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করবেন। সেখান থেকে তাদের পাঠানো হবে করাচি। এরপর দুবাইয়ে ট্রানজিট নিয়ে সেখান থেকে তারা ঢাকায় ফিরবেন।

দূতাবাস সংশ্লিষ্টরা জানান, ইরান থেকে দেশে ফেরার জন্য ২৫০ বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। এসব বাংলাদেশিদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি বাস করছের। এদের মধ্যে তেহরানে আছেন ৪০০ বাংলাদেশি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ