মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

জুলাই আন্দোলন দমাতে ছোড়া হয় ৩ লাখ রাউন্ড গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই আন্দোলন দমন করতে দেশের বিভিন্ন এলাকায় ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই ছোড়া হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড তাজা বুলেট।

মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠন শুনানিতে এসব তথ্য তুলে ধরেন প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

শুনানিতে তিনি বলেন, ওই সময় সারা দেশে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ও দমনপীড়নের ঘটনা ঘটে। এতে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলন দমনে ব্যাপক অভিযান ও সহিংসতার অভিযোগ উঠে, যা নিয়ে দেশ-বিদেশে আলোচনার সৃষ্টি হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ