মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মিলিটারি অপারেশন্স ডিরেক্টরের (কর্নেল স্টাফ) কর্নেল মো. শফিকুল ইসলাম

গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনা সদর। সেনাবাহিনী জানিয়েছে, সেনাবাহিনীর কিছু সদস্য প্রেষণে বিভিন্নস্থানে কর্মরত থাকেন। ওই সব প্রতিষ্ঠানগুলো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে না। বিগত সময়ে কিছু সেনা সদস্যের বিরুদ্ধে গুমের অভিযোগ পাওয়া গেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদরের উদ্যোগে এক প্রেস ব্রিফিং-এ এ তথ্য জানানো হয়। 

ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশন্স ডিরেক্টরের (কর্নেল স্টাফ) কর্নেল মো. শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনী সিএমএইচ-গুলোতে জুলাই আন্দোলনে ৪ হাজার ৭৯০ জনকে চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে ২২ জন ঢাকা সিএমএইচে-এ ভর্তি আছেন। 

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী নিয়োজিত আছে। কিছুদিন আগে রথ যাত্রায় সেনাবাহিনী কর্তৃক নিরাপত্তা প্রদান করা হয়েছে। প্রায় ৪০০ জন কিশোর গ্যাং এর সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে। 

তিনি আরও জানান, পার্বত্য এলাকায় অভিযান চালিয়ে ২৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১ সেনা সদস্য মারা গেছে। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ