মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

মসজিদে ইমাম নিয়োগ নিয়ে মারামারি, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে নাটোরের বাগাতিপাড়ায়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাঁচুড়িয়া জামে মসজিদে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের মফিজ উদ্দিন (৪২), হাসিব আলী (৩৫) এবং মহাসিন (৪০)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মসজিদের ইমাম নিয়োগের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। দীর্ঘ আলোচনার পর কমিটির চারজন সদস্য স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষককে ইমাম হিসেবে নিয়োগে একমত হন। তবে বিরোধিতা করেন মসজিদ কমিটির ক্যাশিয়ার মোতালেব হোসেন।

আজ শুক্রবার নিয়োগপ্রাপ্ত ইমাম জুমার নামাজ পড়াতে মসজিদে গেলে ক্যাশিয়ার মোতালেব ও তার ভাইয়েরা বাধা দেন। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন মুসল্লি আহত হন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ টিপু বলেন, ‘আমরা নিয়ম মেনেই কমিটি গঠন করে সিদ্ধান্ত নিয়েছি। অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতেই ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু ক্যাশিয়ার মোতালেব নিজের স্বার্থে বাধা সৃষ্টি করেছেন এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। পূর্ব থেকেই তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ