মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

ঢাকায় জাতিসংঘের কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জাতীয় তাফসীর পরিষদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় তাফসীর পরিষদ। সংগঠনের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান এবং যুগ্ম মহাসচিব শায়খুল হাদীস ও প্রিন্সিপাল মুফতি বাকি বিল্লাহ আজ রবিবার গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, জাতিসংঘের এ সিদ্ধান্ত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধের জন্য হুমকি স্বরূপ। তারা অভিযোগ করেন, মানবাধিকার রক্ষার কথা বললেও জাতিসংঘ নিজেই বহুবার মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত হয়েছে। বিশ্ব মুসলিম সমাজ ইতোমধ্যে জাতিসংঘের পক্ষপাতমূলক ভূমিকার কারণে 'মুসলিম নিধন সংঘ' আখ্যা দিয়ে বিকল্প মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠার দাবি তুলেছে।

বিবৃতিতে তারা আরও বলেন, মানবাধিকার রক্ষার নামে এদেশে ইসলামি উত্তরাধিকার আইন পরিবর্তনের অপচেষ্টা, সমতা ও যৌন শিক্ষা প্রচারের নামে দেশের সামাজিক-ধর্মীয় মূল্যবোধকে আঘাত করার ষড়যন্ত্র চলবে। ভবিষ্যৎ প্রজন্মকে জিনা-ব্যভিচার, সমকামীতা ও ট্রান্সজেন্ডার সংস্কৃতির দিকে ঠেলে দেওয়ার পথ তৈরি হবে, যা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ কখনোই মেনে নেবে না।

জাতীয় তাফসীর পরিষদ নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনসহ বিভিন্ন মুসলিম দেশে চলমান নিপীড়নের বিরুদ্ধে জাতিসংঘ কার্যকর কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের জনগণ কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বা আধিপত্য বরদাশত করবে না।

অবিলম্বে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাতিলের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ