মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

জাতিসংঘের কার্যালয় স্থাপনের প্রতিবাদে শুক্রবার হেফাজতের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের আঞ্চলিক অফিস স্থাপনের ঘোষণার প্রতিবাদে আগামী শুক্রবার (৯ জুলাই) হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে। প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে।

আজ (সোমবার) ৭ জুলাই বাদ মাগরিব দিলু রোড মাদ্রাসায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এই কর্মসূচির প্রস্তুতি নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মুফতি আজহারুল ইসলাম এবং পরিচালনা করেন মুফতি সালাহ উদ্দীন।

এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, মাওলানা ফয়সাল আহমদ, মুফতি শরীফুল্লাহ, মাওলানা রাশেদ বিন নুর, মুফতি ইমরানুল বারী সিরাজী,মুফতি সুলতান আহমদ, মাওলানা শামসুদ্দীন বড়াইলী, মুফতি আল‌আমিন,মুফতি সানা উল্লাহ খান, মাওলানা আব্দুল্লাহ মাস‌উদ খান, মুফতি এহতেশামুল হক সাখী, মাওলানা জুবায়ের রশিদ, মাওলানা হাকীম আজহারুল ইসলাম নোমানী প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে এবং পশ্চিমা চাপ ও এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘের এই অফিস প্রতিষ্ঠা করা হচ্ছে, যা জাতীয় স্বার্থ, স্বাধীনতা এবং সাংবিধানিক কাঠামোর পরিপন্থী। তারা বলেন, এটি দেশের আদালত, আইনশৃঙ্খলা বাহিনী এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার একটি পরিকল্পনার অংশ।

তারা আরও বলেন, জাতিসংঘ মানবাধিকার সংস্থা একপেশে এবং পক্ষপাতদুষ্ট আচরণের পরিচয় দিয়েছে বিশেষ করে মুসলিম রাষ্ট্রসমূহে। তাই বাংলাদেশে তাদের আঞ্চলিক কার্যালয় স্থাপন একটি গভীর ষড়যন্ত্রের সূচনা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ