মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

মাদরাসা ও কারিগরি বোর্ডের আজকের পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির কারণে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি বোর্ডের বিএম/বিএমটি আজকের (১০ জুলাই) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া সাধারণ বোর্ডের মধ্যে কুমিল্লা বোর্ডের অন্তর্গত ফেনী জেলার কিছু এলাকার পরীক্ষা স্থগিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাতে সংশ্লিষ্ট বোর্ড এই তথ্য জানিয়েছে।

মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আলিম পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির (বিএম/বিএমটি) বৃহস্পতিবারের (১০ জুলাই) সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

গত কয়েক দিন ধরে দেশের বেশির ভাগ এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। এতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এজন্য একদিনের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিলো মাদরাসা বোর্ড। এই পরীক্ষার তারিখ পরে জানানো হবে। তবে বাকি দিনের পরীক্ষা রুটিন অনুযায়ী হবে বলে জানা গেছে।

গত ২৬ জুন সারাদেশে একযোগে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে প্রায় ১০ লাখ ৫৫ হাজার, মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা এক লাখ নয় হাজারের বেশি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ