মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছে নৌবাহিনী। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে বঙ্গোপসাগরে ফেয়ারওয়ে বয়া–সংলগ্ন গভীর সাগর থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ৩৪ ভারতীয় জেলে। এ সময় ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের দুটি ট্রলারসহ জেলেদের আটক করে নৌবাহিনী। ট্রলার দুটিতে ইলিশসহ সামুদ্রিক বিভিন্ন প্রকারের ১০০ মণ মাছ রয়েছে।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাতে বঙ্গোপসাগরে ফেয়ারওয়ে বয়া–সংলগ্ন গভীর সাগর থেকে ট্রলার ও জেলেদের আটক করে নৌবাহিনী। আটক জেলেদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নিতে তাদের মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, ট্রলার দুটিতে থাকা সামুদ্রিক মাছগুলো মৎস্য অফিসের তত্ত্বাবধানে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ