মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

জুলাই শহীদদের স্মরণে চট্টগ্রামে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। অনুষ্ঠানের শুরুতে, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা সভায়, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা তাদের অনুভূতি এবং প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপদেষ্টা ফারুক ই আজম বলেন, "জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের এবং আহত ব্যক্তিদের পরিবারের জন্য সরকার প্রয়োজনীয় সুবিধা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করবে।" তিনি আরও বলেন, "জুলাই অভ্যুত্থানকে ভিত্তি করে নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি সবার ঐকমত্য প্রত্যাশা করেন।"

এছাড়া, সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, এবং জেলা প্রশাসক ফরিদা খানম।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ