মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

আগামী ৩ দিনের মধ্যে উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্ত আসবে: ড. আলী রীয়াজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, আগামী দুই-তিন দিনের মধ্যে উচ্চকক্ষ গঠনের বিষয়ে একটি সিদ্ধান্ত দেওয়া সম্ভব হবে।

রোববার (২০ জুলাই) সকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের চলমান সংলাপের এক পর্বে এই মন্তব্য করেন তিনি।

তিনি জানান, কমিশন ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সনদ প্রস্তুতের লক্ষ্যে কাজ করছে। এরইমধ্যে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে মতৈক্য তৈরি হয়েছে।

আলী রীয়াজ বলেন, “উচ্চকক্ষের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া সম্ভব হবে।”

তিনি আরও বলেন, আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং প্রধানমন্ত্রী পদে একাধিক মেয়াদে থাকার বিধান নিয়ে আলোচনা হচ্ছে।

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিএনপি, জামায়াতে ইসলামি এবং আরও দুটি দলের পক্ষ থেকে সুস্পষ্ট প্রস্তাব এসেছে বলে জানান রীয়াজ। এসব প্রস্তাবের পাশাপাশি কমিশনের নিজস্ব প্রস্তাব নিয়েও আজকের আলোচনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ