মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

অগ্নিদগ্ধদের চিকিৎসায় ঢাকায় আসছে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ আহতদের চিকিৎসায় সহায়তার জন্য ঢাকায় আসছে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল। অগ্নিদগ্ধদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশেষায়িত ডাক্তার, প্রশিক্ষিত নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামসহ এই মেডিকেল টিম পাঠাচ্ছে নয়াদিল্লি।

এই সহায়তা পাঠানোর কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২১ জুলাই দুর্ঘটনার পর নিহতদের প্রতি শোক প্রকাশ করে এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসা সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই চিকিৎসক দল ঢাকায় পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন।

বুধবার (২৩ জুলাই) ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানানো হয়, অগ্নিদগ্ধদের অবস্থা মূল্যায়ন করতে এবং প্রয়োজনে তাদের ভারতে নিয়ে উন্নততর চিকিৎসার সুপারিশ করতেই এই বিশেষজ্ঞ চিকিৎসক দল কাজ করবে। প্রয়োজনে পরবর্তী ধাপে আরও একটি চিকিৎসক দল আসতে পারে বলেও জানানো হয়েছে।

এর আগে আহতদের চিকিৎসা ও অবস্থা সম্পর্কে জরুরি ভিত্তিতে তথ্য চেয়ে ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে বলে জানা গেছে।

এই সহযোগিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ