মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

হাইআতুল উলয়ার বৈঠক, সিদ্ধান্ত হলো যেসব বিষয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসার বোর্ডগুলোর সমন্বিত প্রতিষ্ঠান আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়ার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। 

বুধবার (২৩ জুলাই) বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। এতে সব বোর্ডের প্রতিনিধিরা অংশ নেন। 

আওয়ার ইসলামকে এই তথ্য নিশ্চিত করেছেন হাইআতুল উলয়ার অফিস সম্পাদক মাওলানা ওসিউর রহমান। বৈঠকের সিদ্ধান্তের কথা জানিয়ে মাওলানা ওসিউর রহমান বলেন, আগামী সফর মাসের ২০ তারিখ থেকে ১৪৪৭ হিজরির পরীক্ষার নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আজকের মিটিংয়ে বিগত পরীক্ষার ফলাফল ও প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং তা বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য করণীয় নির্ধারণ করা হয়েছে।

আল হাইআর অফিস সম্পাদক বলেন, মিটিংয়ে ১৪৪৭ হিজরির পরীক্ষার সময়সূচি, নিবন্ধন পদ্ধতি ও ফিসংক্রান্ত বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এই সকল বিষয়ের আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই হাইআতুল উলয়ার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ