বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

সচিবালয়ে ঢুকে ভাঙচুরের অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলার এজাহার গ্রহণ করেন এবং আগামী ২৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এছাড়া, মামলাটি দায়ের করেন ডিএমপির বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ। মামলার অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতিকারীরা এই ঘটনায় জড়িত।

মামলার এজাহারে দাবি করা হয়েছে, গত ২২ জুলাই ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে একটি আন্দোলন অনুষ্ঠিত হয়। এ আন্দোলনটি ছিল মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা ও এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিতের দাবিতে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি। প্রথমে শিক্ষার্থীরা শিক্ষাবোর্ড ও শিক্ষাভবনের দিকে মার্চ করলেও পরে তারা শিক্ষাভবন থেকে বেরিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে সচিবালয়ের সামনে অবস্থান নেন।

এ সময়, নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সচিবালয়ের সকল গেট বন্ধ করে দেওয়া হয় এবং তাদের সচিবালয়ে প্রবেশ না করার জন্য বিভিন্নভাবে অনুরোধ করা হয়। তবে, তারা বেআইনি জনতাবদ্ধ হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগের মেইন গেটের সামনে এসে দাঙ্গা সৃষ্টি করেন এবং গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন।

পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এছাড়া, তারা সরকারি গাড়ি ভাঙচুর করে ক্ষতি সাধন এবং বিভিন্ন ধরনের ভীতি ও হুমকি প্রদান করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ