মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

আজ বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের সকল মসজিদে আজ শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমআ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা পরিষদের গতকালের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের সকল মসজিদে শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ইফার পক্ষ থেকে দেশের সকল মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ