মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দিচ্ছে চীনা বিশেষজ্ঞদল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সেবা শুরু করেছে চীনা বিশেষজ্ঞদল। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় বার্ন ইনস্টিটিউটে এসে আহতদের পর্যবেক্ষণ শুরু করেন চীনের হুবেই প্রদেশের উহান থার্ড হসপিটাল থেকে আসা চিকিৎসকরা। তারা সিঙ্গাপুর ও ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বিতভাবে চিকিৎসা পরামর্শ দেবেন। পরে গণমাধ্যমকে ব্রিফ করার সম্ভাবনাও রয়েছে।

হাসপাতাল চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিমানবাহিনী পরিস্থিতি নজরদারিতে রেখেছে।

বার্ন ইনস্টিটিউট জানিয়েছে, আপাতত রক্ত বা ত্বক ডোনেশনের প্রয়োজন নেই। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে।

এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছায় চীনা চিকিৎসকদল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স শাখার প্রধান সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ