মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

‘সুখবর’ পাচ্ছে দেশের সহস্রাধিক ইবতেদায়ি মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বড় সুখবর পেতে যাচ্ছে দেশের সহস্রাধিক এমপিওভুক্ত মাদরাসা। ১০৯০টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এই এমপিওভুক্তির ঘোষণা আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ জানিয়েছেন, দেশের ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার মধ্যে ১৩২৭টি মাদরাসা এমপিওভুক্তির জন্য আবেদন করেছিল। যাচাই-বাছাই শেষে ১০৯০টি মাদরাসাকে এমপিওভুক্তির জন্য চূড়ান্ত করা হয়েছে। শর্ত পূরণ না করায় ২৩৭টি মাদরাসা এই তালিকায় আসতে পারেনি বলেও তিনি জানান।

এমপিওভুক্তির ঘোষণা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা আগামী দুই মাসের মধ্যে নতুন বেতন স্কেলে ভাতা পেতে পারেন বলে জানা গেছে।

এর আগে চলতি বছরের ২৬ জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ৮ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০২৫ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতেই এই তালিকা প্রণয়ন করা হয়েছে।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ