বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে - আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগে খুনি সরকারের ভয়ে মানুষ পোস্ট ডিলিট করতো এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে- এমন একটি লেখা ড্রোন শো-এর মাধ্যমে ফুটে উঠলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার (৫ আগস্ট) রাতে পোস্ট করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি ওই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘সেল্ফ ক্রিটিক’।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর এক বছর পূর্তিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে।

এরই অংশ হিসেবে ‘ডু ইউ মিস মি’ নাম দিয়ে একটি ড্রোন শো অনুষ্ঠিত হয়। সেই ড্রোন শো-এর একটি অংশ উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে শেয়ার করেন।

প্রসঙ্গত, সোমবার (৪ আগস্ট) অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টকে ঘিরে সমালোচনা তৈরি হলে তা পরবর্তীতে সরিয়ে ফেলা হয়। এ ঘটনাকে ইঙ্গিতে করেই মূলত ‘ডু ইউ মিস মি’ ড্রোন শোতে এই লেখা দেখানো হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ