বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সচিবালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে সচিবালয়ের নবনির্মিত ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সচিবালয়ে এটি প্রধান উপদেষ্টার দ্বিতীয় উপস্থিতি হলেও, নতুন ভবনে এটাই উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক।

এর আগে ২০২৪ সালের ২০ নভেম্বর সচিবালয়ের ৬ নম্বর ভবনে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন ড. ইউনূস। গত বছর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথের পর অধিকাংশ বৈঠকই অনুষ্ঠিত হয়েছে তার রাষ্ট্রীয় বাসভবন যমুনা এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে।

সূত্র জানায়, বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সচিব পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করতে পারেন, যেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দিকনির্দেশনা দেওয়া হতে পারে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ