বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

মিডিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করলে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়: আলী রীয়াজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, দেশের অনেক মিডিয়া হাউস এখন স্বাধীন সাংবাদিকতার চেয়ে নিজেদের করপোরেট স্বার্থ রক্ষাকেই বেশি প্রাধান্য দিচ্ছে। ফলে প্রকৃত অর্থে গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা: অভিযোগ নিষ্পত্তি ও স্বনিয়ন্ত্রণের বিশ্লেষণ’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

আলী রীয়াজ বলেন, “অধিকাংশ মিডিয়া হাউস এখন তাদের অন্যান্য ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তার জন্য মিডিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করছে। যত দিন এই বাস্তবতা থাকবে, তত দিন স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “বিশ্বজুড়ে কর্তৃত্ববাদী শাসন থেকে গণতন্ত্রে উত্তরণের সময় নতুন সামাজিক শক্তিগুলোর উত্থান ঘটে। বাংলাদেশেও এর কিছু প্রতিফলন দেখা যাচ্ছে, যদিও তুলনামূলকভাবে সহিংসতা কম হয়েছে। সরকার চেষ্টা করেছে পরিস্থিতি সামাল দিতে, তবে আরও বেশি করা যেত।”

সংলাপে আরও উপস্থিত ছিলেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর এবং গবেষক আসিফ বিন আলী প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ