বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

‘নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আলেম-ওলামাদের অবদান স্বর্ণাক্ষরে লেখার মতো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আলেম-ওলামাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যখনই দেশে বিপদ-দুর্যোগ এসেছে, আলেম-ওলামারা জনগণের পাশে দাঁড়িয়েছেন, ময়দানে থেকে জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন।”

রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম মেড্ডা এলাকার দারুল আকরাম মাদরাসায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের সময়ও শত শত মাদরাসার ছাত্র আহত হয়েছেন, কেউ শাহাদাত বরণ করেছেন। ভবিষ্যতেও প্রিয় মাতৃভূমি গঠনে আলেম-ওলামা, মাদরাসার ছাত্র-শিক্ষকরা নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবেন।”

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সময় থানা-পুলিশ কার্যত ছিল না। ঢাকায় শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি একদিনে নিয়ন্ত্রণ সম্ভব নয়, তবে এখন তা বহুগুণে ভালো হয়েছে। অর্থনৈতিক অবস্থাও উন্নত হয়েছে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা আশা করি আগামী ফেব্রুয়ারিতে সুন্দর একটি নির্বাচন আয়োজন করতে পারব। প্রস্তুতি চলছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে, আমাদেরও আন্তরিকতার অভাব নেই।”

অনুষ্ঠানে জামিয়া দারুল আকরাম আল-ইসলামিয়ার মুহতামিম ও হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা শায়খ সাজিদুর রহমান, জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মোবারক উল্লাহ, জ্যেষ্ঠ সহসভাপতি বোরহান উদ্দিন কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি আলী আজম, মাওলানা আব্দুল হালিম, মাওলানা মাজহারুল হক, মাওলানা জাকারিয়া খানসহ স্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ